শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৭:০৩

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কিনতে টাকা না দেওয়ায় ওযু করার সময় পেছন থেকে বৃদ্ধ পিতা হয়রত আলী গাজীকে (৭৫) দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩০ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এরআগে রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১১ জুন রাতে মাদক কেনার টাকা না পেয়ে মামুন তার পিতা হয়রত আলী গাজীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই নুর হোসেন গাজী (৪১) বাদি হয়ে মামুনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামুন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের রশিদ সর্দার ব্রীজ সংলগ্ন গাজী বাড়ির বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামি মামুন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। মাদকের টাকার জন্য মামুন তার বাবার সাথে প্রায়ই ঝগড়াবিবাদ ও মারামারি করতো। ঘটনার কয়েকিদন আগেও জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিন পেয়ে বাড়িতে এসে সে পারিবারিক ও মাদক বিক্রির টাকা নিয়ে স্ত্রী ও তার বাবার সাথে ঝগড়াঝাটি করে। এনিয়ে মামুন তার স্ত্রীকে মারধর করে। এ সময় হযরত আলী তাকে বাঁধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার রাতে মামুন তার বাবার কাছে মাদক কেনার টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করে। রাতে এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে গেলে মামুন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আহত হযরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু বলেন, মামলা দায়েরের পর আসামি মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করে র‌্যাব। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামুন হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছে। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর