বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৮:১৫

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার সস্ত্রীক রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (৩০ জুন) তিনি বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানান।

ঢাকার জার্মান দূতাবাসের ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় দেখা যায়, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার বলেন, বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে। আমি আশা করছি, শীত মৌসুম নাগাদ সেখানে পৌঁছে যাবো।

ঢাকা থেকে বিদায়ের আগে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীরের বার্তা দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর