বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

উপদেষ্টা ফারুকী

প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের কর্মসূচি বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৫:৪৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের যে কর্মসূচি নেওয়া হয়েছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েডে ফেসবুক প্রোফাইলে এমনটি জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গত ২৪ জুন ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ নামে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তাতে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে ১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি রাখা হয়েছিল।

ফারুকী লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে।

তিনি লেখেন, আমরা অনেকেই একমত ছিলাম এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে। অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়।

এই কর্মসূচি নিয়ে অনলাইনে প্রশ্ন তোলেন। উপদেষ্টা আরও লেখেন, যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না।

সংশোধিত স্লাইড শেয়ার করে হচ্ছে জানিয়ে তিনি আরও লেখেন, এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ এন্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর