বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সেনাবাহিনী

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৬:১৮

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর কিছু সদস্য প্রেষণে বিভিন্নস্থানে কর্মরত থাকেন। ওই সব প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না। বিগত সময়ে কিছু সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী সিএমএইচ-গুলোতে জুলাই আন্দোলনে ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে ২২ জন ঢাকা সিএমএইচে-এ ভর্তি আছেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত আছে। কিছুদিন আগে রথ যাত্রায় সেনাবাহিনী কর্তৃক নিরাপত্তা প্রদান করা হয়েছে। প্রায় ৪০০ জন কিশোর গ্যাং এর সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ সেনা সদস্য মারা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর