শুক্রবার, ১৫ই মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ২৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৫:৪০

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোববার (৬ জুলাই) উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ পরিষ্কারের শেষ পর্যায়ে পৌঁছেছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার সকাল ১০টার দিকে ভবনটি ধসে পড়ার আগে তারা ফাটলের শব্দ শুনতে পান। ঘটনাটি ঘটে করাচির দরিদ্র এলাকা লিয়াড়িতে, যা এক সময় গ্যাং সহিংসতার জন্য বিখ্যাত ছিল।

সরকারি উদ্ধারকারী সংস্থা ১১২২-এর মুখপাত্র হাসসান খান বলেন, অধিকাংশ ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে। মৃতের সংখ্যা বর্তমানে ২৭। আশা করছি, বিকেলের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাসিন্দা ও বাড়ির মালিকদের অনেকে দাবি করেছেন, তারা কোনো নোটিশ পাননি।

৫৪ বছর বয়সী দেব রাজ বলেন, আমার মেয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সে খুবই সংবেদনশীল ছিল, মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল তার।

পাকিস্তানে ভবন ও ছাদ ধসের ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণ নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা। করাচি বিশেষভাবে কুখ্যাত অবৈধ নির্মাণ, পুরনো অবকাঠামো, জনসংখ্যার চাপ ও দুর্বল নিয়ম প্রয়োগের কারণে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর