শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

খাদ্য উপদেষ্টা

চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৪:৫৮

ভরা মৌসুমে চালের দাম ‘অনেক বেশি’ বেড়েছে- এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয় বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দাম কিছুটা বেড়েছে; আর যেনো না বাড়ে, তা নিয়ে নজরদারি চলছে।

সোমবার (৭ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, নাগরিক স্বাস্থ্য নিশ্চিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার। জাপানের সহায়তায় একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশে আধুনিক নিরাপদ পরীক্ষাগার নির্মাণ হবে যার মূল কার্যালয় হবে ঢাকায়।

তিনি আরও বলেন, খুলনা ও চট্টগ্রামে অত্যাধুনিক ফুড টেস্টিং সিস্টেম চালু করা হবে। এতে করে খাদ্যের মান নিশ্চিত করার প্রক্রিয়া আরও তরান্বিত হবে। এটি মূলত BFSA-এর জাতীয় রেফারেন্স পরীক্ষাগার হিসেবে কাজ করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর