শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৭:১০

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করতে আবারও সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুলাই থেকে বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকা) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেন ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে।
 
সম্প্রতি বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের ‍পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো ধরনের জমায়েত না করতে সতর্ক করেছিল ডিএমপি। তবে সোমবার (৭ জুলাই) ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের যমুনার সামনে অবস্থান নেয়ার চেষ্টা চালান চাকরিচ্যুত বিজিবির সদস্যরা। পরে পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর