শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আনিসুল, সালমান, আমুসহ নতুন মামলায় গ্রেফতার ৯

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১২:৪৬

জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনিসহ ৯ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন।

এর আগে বৃষ্টির মধ্যে সকালে তাদের আদালতের হাজতখানায় আনা হয়। এরপর সোয়া ১০টার দিকে বৃষ্টি হালকা হলে তাদের নির্ধারিত নিয়মে আদালতের হাজির করে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন—সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

মামলাগুলোর মধ্যে—মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে ২ মামলায়, সালমান, দীপু, আমুকে ১ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করা হয়। ৪ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেফতার করা হয়। ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেফতার করা হয়। গত ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। এ বছরের ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর