শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শুল্ক ইস্যুতে

ওয়াশিংটনে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১২:৫২

২০২৫ সালে অনুষ্ঠিতব্য শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার থেকে এ আলোচনা শুরু হচ্ছে।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে সরাসরি অংশ নিচ্ছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।

এদিকে এ আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত বাণিজ্য সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

এর আগে ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে শুল্ক হারের চিঠি পাঠান। এরপরই এ নিয়ে প্রথম দিকেই আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি বাংলাদেশ।

গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার অগ্রগতির ভিত্তিতে এই চুক্তি দ্রুত চূড়ান্ত করার আশা করছে বাংলাদেশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর