শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভাঙ্গা বাজারে জলাবদ্ধতা আর কাদায় নাকাল জনজীবন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৪:৩৫

বর্ষা নামতেই ভাঙ্গা পৌর বাজার যেন রূপ নিয়েছে এক বিশৃঙ্খল কাদার সমুদ্রে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে ঈদগাহ মোড়, মনোহরপট্টি সংযোগ সড়ক এবং বাজারের মূল রাস্তাগুলোতে এখন পানি আর কাদার রাজত্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষার্থী, এমনকি যানবাহন চালকেরাও চরম দুর্ভোগে পড়েছেন।

বাজারে আসা মানে এখন যেন ‘কাদা পারাপারের অভিযান’। স্থানীয় বাসিন্দা রাজু বাইন বলেন, প্রতিদিন বাজার করতে এসে নিজেই হাল ছেড়েছেন। তাঁর কথায়, "জুতা-কাপড় নোংরা হয়ে যায়, রাস্তায় পড়ে যাওয়ার ভয় লেগেই থাকে। তিনি বলেন, প্রয়োজন না হলে এখন আর বাজারে পা রাখি না।"

দোকানদাররাও ব্যবসা নিয়ে দুশ্চিন্তায়। ভাঙ্গা বাজারের ব্যবসায়ী মাহবুব ফকির বলেন, "বৃষ্টির দিনে দোকান খোলা রাখা মানেই লোকসান। দোকানের সামনেই হাঁটাচলা কঠিন।"

একই সুর ব্যবসায়ী রাকিব মোল্লার কণ্ঠেও। তিনি জানান "ক্রেতা তো দূরের কথা, আমরাই দোকানে আসতে চাই না। প্রতিদিন দোকানের সামনে কাদা পরিষ্কার করতে করতেই সময় যায়।"

একই চিত্র দেখা গেছে রিকশা-ভ্যানচালকদের মাঝেও। আবুল বাশার নামে এক ভ্যানচালক বললেন, "রাস্তার গর্তে পড়ে ভ্যানের চাকা আটকে যায়। কাদার জন্য গাড়ি টেনে নেওয়াও কষ্টকর হয়ে পড়ে। যাত্রীরা পড়ে গিয়ে আহত হন অনেক সময়।"

বছরের পর বছর ধরে এমন দুর্দশা চললেও কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা। বাজার বণিক সমিতির সদস্য আলম মুন্সী জানান, "বর্ষা এলেই একই সমস্যা। আমরা পৌরসভা ও প্রশাসনের কাছে বহুবার জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।"

ভাঙ্গা পৌর শহরের অন্যতম বাণিজ্যকেন্দ্র এই বাজারটির দুরবস্থার দ্রুত সমাধান চেয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর