শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৬:৩৪

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, গত সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে এক হাজার ৩৭৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া ৪১৪ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

এছাড়া অভিযানে আটটি শট গানের কার্তুজ, পাইপগানের পিস্তল একটি, তিনটি চাপাতি, দুটি চাকু, একটি দেশীয় পিস্তল, একটি চাইনিজ কুড়াল, পাঁচটি ককটেলসদৃশ বস্তু, একটি গুলি উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৬০৭ জনকে গ্রেফতার করে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর