শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

লক্ষ্মীপুর পৌরসভার ১০৩ কোটি টাকার বাজেট ঘোষনা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:৫৩

নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ১০৩কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে ২০২৫-২০২৬অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।

বাজেটে আয় ধরা হয়েছে ১০২কোটি ৭৯লাখ ৮৬হাজার ৩৯১ টাকা। এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে একই অর্থ ব্যয় হিসেবে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, সহকারি প্রকৌশলী শামছুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর ফজলে রাব্বানি, আবদুল্লাহ হিল হাকিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, “এ বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।” এছাড়াও নতুন অর্থবছরে সরকারি প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় তিনি আগামী দিনে পৌরসভার আরও কাঙ্ক্ষিত উন্নয়নের আশা প্রকাশ করেন।

এদিকে বাজেট অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং স্বচ্ছ ও কার্যকর বাজেট বাস্তবায়নে প্রশাসকের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর