শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভাঙ্গায় আখের রস বিক্রেতা রনির মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৭:৪১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামে রনি মিয়া (৩৫) নামের এক আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী ইমা আক্তার জানান, ১০ বছর আগে তাদের বিয়ে হয় এবং তারা বাবার দেওয়া বাড়িতে বসবাস করতেন। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, সকালে পাশের ঘরে রনির ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ভাঙ্গা থানা উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক অভাব এবং পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর