শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সমাবেশে বিএন‌পিকে আমন্ত্রণ জানায়‌নি জামায়াত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৬:৩৫

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, পিআরের প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।

সমাবেশে যোগ দেওয়া নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, তিনি উত্তরবঙ্গ সফরে আছেন। দলের একটি প্রতিনিধিদল জামায়াতের সমাবেশে অংশ নেবে।

নাগরিক ঐক্যের একজন জানান, দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, তার দল সমাবেশের বিষয়ে অবহিত নয়।

সমাবেশে যেতে গণসংহতি আন্দোলনকেও আমন্ত্রণ জানিয়েছে জামায়াত। সংহতির এক নেতা জানান, সমাবেশে তাদের কেউ যাবেন না।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আমি সমাবেশে যাব। আমাদের দলের তিনজন প্রতিনিধি যাবেন জামায়াতের সমাবেশে।

’দুপুর ২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে জামায়াতের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে দলটির সাংস্কৃতিক উইং প্রচারণামূলক গান তৈরি করেছে। সমাবেশে লোক আনা-নেওয়ার জন্য ট্রেন ভাড়া করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস ভাড়া করেও আসছেন নেতাকর্মীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর