শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

এস আলম গ্রুপের মালিকাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের অর্থ ফেরতের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৩:৫৪

এস আলম গ্রুপের মালিকাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ‘ভুক্তভোগী গ্রাহকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী ছানোয়ার হোসেন মোল্লা, মর্জিনা, মো: রবিউল, ঈমান আলী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের বীমার মেয়াদ পূর্তির ৫ বছর পরেও টাকা ফেরত দিচ্ছে না। এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপ পালিয়ে যাওয়ায় টাঙ্গাইলের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা অফিস রেখে গা ঢাকা দিয়েছেন। এতে গ্রাহকরা বিপাকে পড়েছেন। এমনকি গ্রাহকদের বারবার ঘুরিয়েও কোনো জবাব দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এভাবে হাজারো গ্রাহক অর্থ আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন। বক্তারা অবিলম্বে গ্রাহকদের পাওনা অর্থ লভ্যাংশসহ ফেরতের জোর দাবি জানান এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর