শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ফেডারেল জার্নালিজম সোসাইটির গভীর শোক

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৯:৫৪

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই  প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৯ জন নিহত এবং দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফেডারেল জার্নালিজম সোসাইটির (এফজেএস)।

সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় এফজেএস কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ফেরদৌস মামুন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির এবং সাংগঠনিক সম্পাদক সুমন প্রামাণিক বলেন, নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু। এটা আমাদের জন্য অপুরনীয় ক্ষতি। আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন নেতৃবৃন্দ। পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান নেতৃবৃন্দ।

আইএসপিআর জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। এরপর যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুর্ঘটনা মোকাবেলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম যুদ্ধবিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার ‘সর্বাত্মক চেষ্টা’ করেন।  তবে ‘দুর্ভাগ্যবশত’ যানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর