শুক্রবার, ১৫ই মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মালদ্বীপকে ৫৬৫ মিলিয়ন ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৩:২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ সফরে গিয়ে দেশটিকে ৫৬ কোটি ৬৫ লাখ ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেছেন এবং দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) শুরু হওয়া এই দুই দিনের সফরে মোদি মালদ্বীপের সাথে ভারতের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চাইছেন।

উল্লেখ্য, এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে চীনের সাথে প্রভাব বিস্তার নিয়ে ভারতের প্রতিযোগিতা চলছে।

গত বছর ভারত-বিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকে মালদ্বীপ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে বলে নয়া দিল্লি উদ্বিগ্ন। ক্ষমতায় এসেই মুইজ্জু প্রথমে চীন সফর করে কূটনৈতিক রীতিভঙ্গ করেছিলেন।

এরপর তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর একটি ছোট দলকে প্রত্যাহারে বাধ্য করেন। এই দলটি দুটি উদ্ধার হেলিকপ্টার ও একটি গোয়েন্দা বিমান পরিচালনা করছিল।

এসব ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও, পরবর্তীতে মালদ্বীপের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভারত এগিয়ে আসে। পর্যটন নির্ভর মালদ্বীপ যখন বৈদেশিক মুদ্রার সংকটে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে ছিল, তখন ভারত আর্থিক সহায়তা দিয়ে সংকট কাটাতে সাহায্য করে।

সম্প্রতি মুইজ্জু তার ভারত-বিরোধী বক্তব্য শিথিল করেছেন এবং গত বছর দুই বার মোদির সাথে সাক্ষাৎ করে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। শুক্রবার তিনি জানিয়েছেন, ভারতের এই আর্থিক সহায়তা মালদ্বীপের নিরাপত্তা বাহিনী শক্তিশালীকরণসহ স্বাস্থ্য, আবাসন ও শিক্ষাখাতের উন্নয়নে কাজে লাগানো হবে।

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মোদি শনিবার দেশটি ত্যাগ করবেন। এছাড়া তিনি ভারতে বসেই হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর