শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল শ্রবণ প্রতিবন্ধী যুবকের

মোসলেউদ্দিন (ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৬:১৪

ফরিদপুরের ভাঙ্গায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অলি হাওলাদার (৩৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলি হাওলাদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার মৃত আলাল উদ্দিন হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, অলি হাওলাদার রেললাইন পার হচ্ছিলেন, ঠিক সেই সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনটি চলে আসে। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অলি হাওলাদার শ্রবণ প্রতিবন্ধী ছিলেন এবং কানে ভালো শুনতে পারতেন না। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের শব্দ বুঝতে না পারায় দুর্ঘটনায় পড়েন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি ভাঙ্গা থানা ও রেলওয়ে পুলিশকে জানান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।

বামনকান্দা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই শওকত হোসেন বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি এবং তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিই।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর