শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বুড়িমারি রুটে রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৭:৪৭

লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় আসলে ৩০১১ সিরিজের লালমনি এক্সপ্রেসের ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় ও রেল বিভাগ জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর  আন্তঃনগর এ ট্রেনটি সাল্টিংয়ের জন্য মোগলহাট রেল লাইনের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুই রেক লাইন চ্যুত হয় এবং রেল লাইন সামান্য ক্ষতিগ্রস্থ হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর। 

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা  বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোন ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। উদ্ধার কাজও শুরু করা হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে মূল রহস্য জানা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর