শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

১১ দিনের জন্য আইনশৃঙ্খলা নিয়ে ৭ নির্দেশনা পুলিশের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১২:৫৪

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সোমবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময় ‘বিশেষ গুরুত্বপূর্ণ’।

এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

এই পরিস্থিতিতে সাতটি বিশেষ নির্দেশনা সংবলিত এই বিজ্ঞপ্তি বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা বা এসবি।

এই নির্দেশনার মধ্যে রয়েছে ২৯ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা; নিয়মিত সন্দেহজনক ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা।

আরও রয়েছে, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা; গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা; মোবাইল প্যাট্রোলিং জোরদার করা এবং গুজব রোধে সাইবার প্যাট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বাড়ানো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর