শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে চাই, কোটি টাকার ক্ষতি

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৩:২০

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১০টি দোকানের মধ্যে আটটি সম্পূর্ণ পড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকান ছিল।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। আটটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর