শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চীনে বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৩:২৯

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় অন্তত ৩০ জনের প্রাণ গেছে। ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি চলছে।

বেইজিংয়ে প্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কয়েক ডজন রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে লোকজনকে বের করে আনছে।

আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, আজ বৃষ্টি কমতে পারে, তবে সামনে বেইজিংসহ চীনের অন্যান্য অংশে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর বিবিসির।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আরও হতাহত রোধে ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

চলতি গ্রীষ্মে চীনের অনেক অংশে চরম আবহাওয়া বিরাজ করছে। এই মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে রেকর্ড তাপপ্রবাহ অনুভূত হয়, অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দেয়।

গত সপ্তাহে হেবেই প্রদেশের বাওডিং শহরের প্রায় ২০ হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর