শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভাঙ্গায় এসইডিপি’র পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৭:৩১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতাভুক্ত এক বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, “এসইডিপি প্রকল্প শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুরস্কার শুধু একটি স্বীকৃতিই নয়, এটি শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা দেয়।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার দিকেও নজর দিতে হবে। সরকার শিক্ষার উন্নয়নে সবসময় সচেষ্ট, আমাদেরও উচিত সেই প্রচেষ্টাকে সফল করতে এগিয়ে আসা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, সরকারি কাজী মাহবুবউল্লাহ (কে.এম) কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম খাঁন, এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন।

অনুষ্ঠান শেষে ইউএনও মোঃ মিজানুর রহমান ২০২২-২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর