শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লক্ষ্মীপুরে শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৬:৩০

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে র‍্যালি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর ও জেলা শাখা।

শনিবার (২ আগস্ট) সকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে শহর ও জেলা শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। তারা তুমি কে আমি কে রাজাকার-রাজাকার স্লোগানে উত্তাল করে তোলে র‍্যালি। এ সময় তারা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদানের দাবি জানান এবং ফ্যাসিবাদের বিচার দাবি করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর সভাপতি মো. ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ, জেলা সভাপতি আবদুর রহমান, শহর সেক্রেটারি আবদুল আউয়াল হামদু, জেলা সেক্রেটারি আরমান হোসেনসহ শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ।

এছাড়া র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে শহীদ সাব্বির হোসেনের পিতা আমির হোসেন, শহীদ কাউছার হোসেন বিজয়ের ছোট ভাই বিপুল হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা এবং বৈষম্যবিরোধী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সাবেক আহ্বায়ক আরমান হোসাইনসহ সম্মুক সারির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “স্বৈরাচার হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে পালিয়ে গেছে। এখন আবার একটি পক্ষ শিবিরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে কোনো লাভ হবে না, শিবির তার আদর্শের পথেই এগিয়ে যাবে।”

তারা আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো, কিন্তু এখন ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদান এবং ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত এসব কার্যক্রম শুরু করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার করতে হবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর