শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ২১:৩৭

সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

রবিবার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরেরপ্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

শামছুল ইসলাম সচিবালয় বিটে কাজ করছেন। তিনি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক। এ ছাড়াও শিপিং রিপোর্টাস ফোরামের (এসআরএফবি) কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শামছুল ইসলাম দৈনিক নয়া দিগন্তের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৩ থেকে তিনি ঢাকায় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বিটে কাজ করছেন।
গত ১৫ বছর ধরে ফ্যাসীবাদী বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ সাইটে লেখালেখির মাধ্যমে মানবাধিকার পক্ষে কাজ করে যাচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর