শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

উপদেষ্টা

অর্থনীতিবিদরা সরকারের ভালো কাজ দেখেন না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৪:৫৬

অর্থনীতিবিদরা শুধু সরকারের ভুলগুলোই দেখেন, ভালো কাজ দেখেন না- এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর দিয়ে দেখলে ভুলের পাশাপাশি ভালো কাজও দেখতে পারবেন।

সোমবার (০৪ আগস্ট) রাজধানীর শের-ই-বাংলা নগরে রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক, ও কাস্টমস বিষয়ে নেওয়া বিভিন্ন কার্যক্রম নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের ভেতরে সেবার মান বাড়াতে হবে। টেবিলে ভালো করে সাজিয়ে রেখে ভেতরে সারশূন্য হলে ভুক্তভোগীরা খারাপ সম্পর্কে বুঝতে পারবেন। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও মনোনিবেশ করতে হবে।

স্বচ্ছতা বাড়াতে তথ্যপ্রবাহে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বাজেটে নেওয়া উদ্যোগগুলো গণমাধ্যমের সঙ্গে শেয়ারের মতো কাজ করছে এনবিআর। অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ওয়েবসাইটে তথ্য দেওয়ার মতো আরও যেসব কার্যক্রম আছে, সেগুলো চালাতে হবে। এতে যারা সেবা নেবেন, তাদের সুবিধা হবে, আবার যারা সেবা দিচ্ছেন তাদেরও সহজ হবে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বাজেটের পর সংবাদ সম্মেলন করে বাজেট সম্পর্কে জানানো হয়। তবে মূসক, আয়কর ও কাস্টমসের মতো অনেক জটিল বিষয় থাকে, যা আমরাও বুঝি না। ফলে অনেক তথ্য আমরা পাঠককে জানাতে পারি না। বাজেটের পর এনবিআর সেমিনারের মাধ্যমে জানানোর ব্যবস্থা করলে বাজেট সম্পর্কে দেশের মানুষকে জানানোর কাজটি সহজ হবে।

শুল্কবিষয়ক প্রবন্ধে প্রথম সচিব রইস উদ্দিন বলেন, আমদানির ক্ষেত্র, ভুল ঘোষণার শাস্তি হিসাবে আগে ২০০ থেকে ৪০০ শতাংশ জরিমানা ছিল, চলতি অর্থবছরের বাজেট তা কমিয়ে শতভাগ থেকে সর্বোচ্চ ২০০ শতাংশ করা হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর