শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৪:৫৭

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) যুক্তরাজ্য দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, আজ (মঙ্গলবার) বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। এ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের স্মরণ এবং যারা আহত হয়েছেন তাদের কথা স্মরণ করি।

বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পোস্টে বলা হয়, ‘গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যুক্তরাজ্য অন্তর্র্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।’

এই বিবৃতিটিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এতে গত বছরের বাংলাদেশের গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর