শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

উদ্বোধনের দিনেই ১০ হাজারের বেশি ই-রিটার্ন দাখিল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৬:৪৩

নতুন ২০২৫-২৬ কর বছরের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয়কর রিটার্ন দাখিল করেছেন করদাতারা। সোমবার অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধনের দিনেই ১০ হাজার ২০২টি রিটার্ন জমা পড়েছে।

এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।

অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি জানিয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, গত বছর একই কার্যক্রমের প্রথম দিনে ই-রিটার্ন দাখিল করেন মাত্র ২ হাজার ৩৪৪ জন। এ বছর তা বেড়ে হয়েছে প্রায় পাঁচগুণ। গত কর বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ অতিক্রম করে। আশা করছি এবারে তা ছাড়িয়ে যাবে।

এনবিআরের সাম্প্রতিক আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অক্ষম, প্রবাসী বা মৃত করদাতার আইনি প্রতিনিধিকে ছাড়া দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যারা নিবন্ধন সংক্রান্ত জটিলতায় অনলাইন রিটার্ন দাখিল করতে পারছেন না, যথাযথ আবেদন করে সংশ্লিষ্ট কর অফিসের অনুমোদনে পেপারে রিটার্ন জমা দিতে পারবেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর