শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:২৪

কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের কৃষি খাতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন ২০২৫। সোমবার দিনব্যাপী হোটেল কক্সটুডের হল রুমে অনুষ্ঠিত জমকালো এ পরিবেশক সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৫০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।

“সোনার দেশের সোনালী মাঠে, কৃষকের পাশে সব সময়” এই প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর চিফ অপারেটিং অফিসার ড. মুক্তার আহমেদ সরকার।

প্রধান অতিথি সুস্মিতা আনিস বলেন, “আমাদের প্রতিটি ডিলার এসিআই এর মূল চালিকাশক্তি। তাঁদের সহযোগিতায় আমরা আজ দেশের কৃষি ব্যবস্থাকে নিরাপদ, কার্যকর ও টেকসই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে পেরেছি। আমরা পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রতিটি ধাপে কাজ করছি, এবং সামনে আরও উদ্ভাবনী ফর্মুলেশন ও রেগুলেটরী কার্যক্রম শুরু হয়েছে যা ভবিষ্যতের কৃষির রূপ বদলে দেবে।”

অনুষ্ঠানে এসিআই ক্রপ কেয়ার এর গুণগত মানসম্পন্ন ও উন্নত প্রযুক্তির বালাইনাশক ফর্মুলেশন, কৃষকের চাহিদাভিত্তিক নতুন পণ্য উন্নয়নের পরিকল্পনা, উপযোগী জৈব ও পরিবেশ বান্ধব পণ্যেও গবেষণা, বিশ্বমানের গবেষণাগার ও মাঠপর্যায়ে ট্রায়াল কার্যক্রম উপস্থাপন করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসিআই ক্রপ কেয়ার এর সিনিয়র জেনারেল ম্যানেজার (আরএএন্ডপিডি) সুবীর চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবদুর রহমান , জেনারেল ম্যানেজার (সেল্স) মো: আসাদুজ্জামান মাসুদ। এছাড়াও এ সম্মেলন আরো উপস্থিত ছিলেন হেড অফিস ও বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার, জোনাল হেডসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পরিবেশকদের সাথে মতবিনিময়, ভবিষ্যৎ বাজার কৌশল ও কৃষি উদ্ভাবন নিয়ে মুক্ত আলোচনা পর্ব ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বছরের সেরা ডিলারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। এসিআই ক্রপ কেয়ার উন্নতমানের কৃষিপণ্য শুধুই বিক্রয় নয়, বরং কৃষক ও পরিবেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর