শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

উত্তরাখন্ডে ভারী বৃষ্টি-বন্যায় নিহত ৫, নিখোঁজ ১৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৭:৪৩

ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় এখনো পর্যন্ত পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন।

হঠাৎ বৃষ্টি, ঢল ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের উত্তরকাশী জেলার পর্যটন এলাকা ধরালি ও তার আশপাশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ধরালি গ্রামে হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এর সঙ্গে পাহাড় ধসে নেমে আসে কাদা, পাথর ও জলস্রোত।

মুহূর্তেই ভেসে যায় বহু হোটেল, রিসোর্ট ও ঘরবাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কীভাবে ভয়ংকর সেই স্রোতের তোড়ে সবকিছু তছনছ হয়ে যায়।

ঘটনার পরই উদ্ধার কাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনাবাহিনী ও ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান জানান, প্রায় ৪০০ পর্যটক আটকা পড়ে আছেন দুর্গম এলাকায়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ও রাস্তা নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় স্থলপথে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী দলের সদস্যরা বুধবার রাত পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করতে পেরেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উদ্ধার অভিযান আবার শুরু হলে আরও ৪৪ জনকে উদ্ধার করা হয় বলে জানায় বার্তাসংস্থা এএনআই।

উত্তরাখন্ড পুলিশ জানায়, নিখোঁজ ১৬ জনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। এদের সবাই একটি পর্যটক গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের নিয়ে উদ্বেগও বাড়ছে।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর জেনারেল অরুণ মোহন যোশী জানান, অত্যাধুনিক উদ্ধার সরঞ্জামসহ একটি বিশেষ উদ্ধার দল হর্ষিল এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। তারা সফল হলে উদ্ধার তৎপরতায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী একযোগে কাজ করছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার তৎপরতা এখনও চ্যালেঞ্জের মুখে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর