শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাইবান্ধায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৭:২৯

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করা হয়েছে।

গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে আজ (৯ আগস্ট) শনিবার দুপুর ১২টার দিকে শহরের কাচারি এলাকায় অবস্থিত প্রেসক্লাব সংল্গুন ডিবি রোডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। 

এসময় সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের রুখে দেওয়া হবে। এ কারণে শুধু কলম বা ক্যামেরায় নয়, হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা, প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ বিচার দাবি করেন। এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্রু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন প্রমুখ। এছাড়াও গোবিন্দগঞ্জের জনকণ্ঠের প্রতিনিধি মনজুর হাবীব মঞ্জু, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু ও প্রেসক্লাব সাদুল্যাপুরের সভাপতি নেয়ামুল হাসান পামেল বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেন।

উল্লেখ্য, ঢাকার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর