শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভাঙ্গায় বয়স্ক মুসল্লিদের মাঝে নামাজ প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৭:৪১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩০ দিনব্যাপী আয়োজিত বয়স্ক মুসল্লিদের জন্য নামাজ প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার বাবলাতলা মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৫ জন বয়স্ক মুসল্লির হাতে নামাজ শিক্ষা বিষয়ক বই ও বিভিন্ন ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি গোলাম কবির এবং বিশেষ অতিথি ছিলেন দিগনগর ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।

এই প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন সৌদি আরবে কর্মরত জামিয়া তাহফিজুল কুরআনের শিক্ষক মাহাদী বিন আব্দুস সালাম।

পুরস্কার বিতরণ শেষে মাহাদী বিন আব্দুস সালাম বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বয়স্ক মুসল্লিদের সহি ও শুদ্ধভাবে ফরজ নামাজ আদায়ে সক্ষম করে তোলা। তারা যেন কয়েকটি গুরুত্বপূর্ণ সূরা মুখস্থ করে নিয়মিত নামাজ পড়তে পারেন, সে জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণপ্রাপ্ত মুসল্লিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর