শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল, র‌্যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসন

বিজয় সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১২:৫৩

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সোমবার (১১ আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। নবীনদের ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে র‌্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ জানান, জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস আগস্টের ১১ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। নতুন শিক্ষার্থীরা যেন নিজ ক্যাম্পাসে বুলিং ও র‍্যাগিং-এর শিকার না হয় সেটাই সকলের প্রত্যাশা। মাভাবিপ্রবি ক্যাম্পাসে আজ র‍্যাগিং, বুলিং ও মাদকদ্রব্য প্রতিরোধে করণীয় কী সে বিষয়ে উচ্চ পর্যাযের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকলের মতামত নিয়ে একটি কমিটি গঠিত হয় এসব কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য। সকল শিক্ষার্থীদের প্রতি পরামর্শ: তোমরা জ্ঞান অর্জন ও উদ্ভাবনী গবেষণায় জড়িত হও যেন বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং বৃদ্ধি পায়, র‍্যাগিং বা বুলিং নয়। সকল শিক্ষার্থীর জন্য রইলো শুভকামনা ও দোয়া।

র‌্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো: ইমাম হোসেন বলেন, র‍্যাগিং শাস্তিযোগ্য অপরাধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন অবস্থাতেই এমন অপরাধ করতে দেয়া যাবে না। প্রক্টরিয়াল টিম, বিভাগীয় একাডেমিক কমিটি, ছাত্র কল্যাণ অফিস সহ সকল ছাত্র ছাত্রীদের সম্মিলিত সহযোগিতায় আমরা র‍্যাগিং প্রতিরোধ র্করবো। আমরা বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস সমূহে বিশেষ নজরদারির অব্যাহত রাখবো। এরপরেও কেউ এরকম ন্যাক্কারজনক কর্মকান্ডে সম্পৃক্ত হয় তাহলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর