শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পাটক্ষেতে মিলল মানুষের কঙ্কাল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৩:০৬

বগুড়ার শিবগঞ্জে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়া গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কের পাশ থেকে এটি উদ্ধার হয়।

ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর কঙ্কাল। পুলিশ আলামত সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহবল গ্রামের কৃষক জহুরুল হক তার জমিতে পাট কাটতে গিয়ে মানুষের মাথার খুলি, মেরুদণ্ড, পা এবং শরীরের অন্যান্য হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানির পর এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কঙ্কালের পাশেই একটি কালো বোরখা, রঙিন ওড়না, খয়েরি পেটিকোট ও একটি স্পঞ্জের স্যান্ডেল পাওয়া যায়। এসব আলামত থেকে পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, মৃত ব্যক্তি একজন নারী।

এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, কঙ্কালের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করানো হতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে আইনি প্রক্রিয়া চলছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর