শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

‘আমরা’ দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৬:০৭

দুই বাংলার জনপ্রিয় জয়া আহসান। ঈদে ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সবমিলিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যে কলকাতায় সিনেমার প্রচারে গিয়ে ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রেম নিয়ে মুখ খুলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা জয়া ওই সাক্ষাৎকারে সম্পর্কে থাকার কথা স্বীকার করে বিয়ে নিয়ে ভাবনাসহ ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। জীবনে বিশেষ কেউ আছে কিনা- এমন প্রশ্নে কলকাতাভিত্তিক ওই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জয়া অকপটে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ তবে তিনি জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমাজগতের কেউ নন।

জয়ার ভাষ্যে, ‘আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যে কোনও সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি-এসব কোনও কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা বড় বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা— এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’ তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন? এই প্রশ্নের উত্তরে জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তাঁর ভাষ্যে, ‘আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’ এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য—উত্তরে জয়া বলেন, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর