শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাইবান্ধায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৭:১২

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা ও সারাদেশে নৈরাজ্য, চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।

গাইবান্ধা প্রেসক্লাব মুলধারার আয়োজনে আজ (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ সভাপতি সরকার শহিদুজ্জামান, শামিমুল হক শামিম, সাংগঠনিক সম্পাদক আতিক বাবু, দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন মিশুক, দিপ্তটিভির জেলা প্রতিনিধি আতোয়ার রানা, ওমর ফারুক রনি, শাকির হায়দার পিয়াস, মেহেদি বাবু, শরিফুজ্জামান সোহাগ দৈনিক নাগরিক সংবাদ গাইবান্ধা জেলা প্রতিনিধি আল আমিন দৈনিক প্রথম বুলেটনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ ওমর সহ অন্যান্নরা।

এছারাও এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব এ্যাড, মোস্তফা মনিরুজ্জামান, নাগরিক অধিকার পরিষদ নেতা রেজাউল করিম রেজ, ইসলামি আন্দোলনের সভাপতি মওলানা আব্দুল মাজেদ।
বক্তারা বলেন, দেশে যে পরিমান চলছে নৈরাজ্য তাতে করে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এর দৃশ্যমান প্রমান স্বরুপ গাজীপুরে অপরাধীদের ছবি ধারন করতে গিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হলো সাংবাদিক তুহিনকে, একি চলছে দেশে? সাধারন মানুষের নিরাপত্তা কোথায়। এ সরকার আইন শৃংখলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই অবিলম্বে সাংবাদিক হত্যার দ্রুত বিচার করা সহ আগামিতে যেন সাংবাদিক সহ সকল পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর