শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইসরায়েলের জন্য বিপুল অস্ত্র নিয়ে যাচ্ছিল সৌদির জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৬:৫৫

ইতালির জেনোয়া বন্দরে সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। জাহাজটিতে ইসরায়েলের জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ছিল বলে জানা গেছে ইতালীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে।  

বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। 

প্রতিবেদন অনুযায়ী, সৌদি জাহাজ কোম্পানি বাহরি পরিচালিত জাহাজ বাহরি ইয়ানবু সম্প্রতি মেরিল্যান্ডের বাল্টিমোর থেকে জেনোয়ায় পৌঁছায়। ইতালীয় অস্ত্র প্রস্তুতকারক লিওনার্দোর সামরিক সরঞ্জাম বোঝাই করার কথা ছিল জাহাজটিতে। অস্ত্রগুলোর মধ্যে ট্যাঙ্ক ছাড়াও বিভিন্ন ভারী অস্ত্র ছিল। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডকইয়ার্ডের ৪০ জন কর্মী ওই জাহাজে ওঠেন। এ সময় ইসরায়েলের উদ্দেশ্যে বহন করা অস্ত্র ও গোলাবারুদ নজরে পড়ে তাদের।

বাহরির পক্ষ থেকে অবশ্য ইসরায়েলে অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগের স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে জাহাজ কোম্পানিটি দাবি করে, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

বিবৃতিতে ফিলিস্তিনিদের স্বার্থে সৌদি আরবের প্রতিষ্ঠিত নীতির পাশাপাশি সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণকারী সমস্ত স্থানীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধতারও উপর জোর দিয়েছে কোম্পানিটি।

বাহরি স্পষ্টভাবে বলেছে যে তারা কখনও ইসরায়েলে কোনও পণ্য বা চালান পরিবহন করেনি এবং কোনোভাবেই এই ধরনের কোনও অভিযানে জড়িত ছিল না। তাদের সমস্ত কার্যক্রমে কঠোর তদারকি চলে।

এমনকি এ ধরনের যে কোনও দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত বলে জানিয়েছে জাহাজ কোম্পানিটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর