শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

এবার শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:৪০

চরম বিপাকে শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা। অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রি করার ঘটনায় ইতোমধ্যেই মুখ পুড়েছে তাদের। এবার তাদের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে। ইতোমধ্যে মামলাও দায়ের করা হয়েছে।

জানা গেছে, দীপক কোঠারি নামক এক ব্যবসায়ী অভিনেত্রী শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা ও আরেক ব্যক্তির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছেন। ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই বিপুল অর্থ হাতিয়ে নেন শিল্পা ও রাজ কুন্দ্রা।

মুম্বাই পুলিশের সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ওই ব্যবসায়ীকে ব্যবসা আরও বৃদ্ধি করার টোপ দেওয়া হয়েছিল। রাজ ও শিল্পার কথাতেই বিশ্বাস করে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। ওই কোটি কোটি টাকা দিয়ে শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা নিজেদের ব্যক্তিগত খরচ করেছেন।

এরপরই ওই ব্যবসায়ী মুম্বাইয়ের জুহু থানায় মামলা দায়ের করেন। এই মামলা এখন মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তরিত করা হয়েছে। মামলাটি তদন্ত শুরু হলে শিল্পা ও রাজকে শিগগিরই তলব করা হতে পারে।

প্রসঙ্গত, এর আগে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। হটশট নামক একটি বিনোদন অ্যাপে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি করা হতো দেশ-বিদেশে। ওই সংস্থার মালিক ছিলেন রাজ কুন্দ্রা। দুই মাস জেলে থাকার পর জামিন পান তিনি। তবে ওই অ্যাপ সংক্রান্ত আর্থিক আত্মসাতের মামলা এখনো চলছে। একাধিকবার শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়ি অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। ২০২৪ সালে ইডি ৯৮ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল। বিটকয়েন দুর্নীতিতেও নাম রয়েছে রাজ কুন্দ্রার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর