শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মাইলস্টোন ট্রাজেডি: আরও এক শিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৫:১০

রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ডা. শাওন বিন রহমান জানান, এখন পর্যন্ত এই ঘটনায় আরও ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউতে রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে এ নিয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটি থেকে ছাড়পত্র পেয়েছেন এখন পর্যন্ত ১৪ জন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ এ শিক্ষিকার মৃত্যু নিয়ে এ পর্যন্ত ৩৫ জন মারা গেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর