মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ নারীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯

ফরিদপুরে কোনোভাবেই থামছেনা মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও তিন নারীর মৃত্যু হয়েছে।

অন্যদিকে নতুন করে ৩২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া তিন নারীরা হলেন- ফরিদপুরের নগরকান্দার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৭), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৪০)।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা ও সুফিয়া নামের দুই নারী ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় জোসনা নামে অপর এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন।

সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৯ হাজার ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর