শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পরিচালক আটক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৪:১৫

রাজশাহীতে ডক্টরস ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় কোচিং সেন্টারটির পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন এই ব্যক্তি।

শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। বাড়িটি এখনও ঘিরে রেখেছে সেনাবাহিনী। পাশের একটি ভবনেও তল্লাশি চালানো হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্ব) গাজিউর রহমান।

তিনি জানান, রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জের একটি বাড়ি ও কোচিং সেন্টারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানিয়েছে, অনিন্দ্য এর আগেও হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর