শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

‘এক উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ’ প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৪:২১

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়-স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড়া দেওয়া হবে না।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। স্যারের কথার ওপরে আমাদের কোনো কথা নেই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। আর জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই।
তার মতে, ক্ষমতা জনতার হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর