শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

তিন দিনে কে এগিয়ে?

বক্স অফিসে রজনীকান্ত বনাম হৃতিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১২:৫২

বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াইয়ে আবারও মুখোমুখি হয়েছেন দুই মহাতারকা—হৃতিক রোশন ও রজনীকান্ত। একই দিনে মুক্তি পাওয়া দুটি বড় বাজেটের ছবি এখন বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতা তৈরি করেছে।

১৪ আগস্ট মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ ও লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’। মুক্তির আগেই দুটি ছবি নিয়ে তুমুল আলোচনা ছিল, মুক্তির পর তা যেন আরও বেড়েছে।

প্রথম দিনেই ‘ওয়ার টু’ ঝড় তোলে বক্স অফিসে। হৃতিক রোশন, কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি প্রথম দিনে আয় করে ৫২ কোটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৫৭.৩৫ কোটি, তবে তৃতীয় দিনে কিছুটা কমে দাঁড়ায় ৩৩.২৫ কোটি। তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়ায় প্রায় ১৪২.৬ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের মতে, চতুর্থ দিন শেষে ছবিটি ১৫০ কোটির ঘর অতিক্রম করবে।

অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রির কিংবদন্তি তারকা রজনীকান্ত প্রমাণ করেছেন তার তারকামূল্য। মুক্তির প্রথম দিনেই ‘কুলি’ আয় করে ৬৫ কোটি। দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ৫৪.৭৫ কোটি, আর তৃতীয় দিনে সংগ্রহ হয় ৩৮.৬ কোটি। তিন দিনের হিসাব অনুযায়ী, ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৫৮.৩৫ কোটি টাকা।

ফলে তিন দিনের হিসাবে ‘কুলি’ আয় করেছে ‘ওয়ার টু’-এর চেয়ে প্রায় ১৫.৭৫ কোটি বেশি। তবে প্রথম দুই দিনে ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে ‘ওয়ার টু’, বিপরীতে ‘কুলি’ দ্বিতীয় দিন থেকেই কিছুটা কমতির দিকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর