শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শতভাগ আবাস নিশ্চিতের দাবি

চবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৮:৪৯

শতভাগ আবাস নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানলে কঠোর কর্মসূচি ও আমরণ অনশন করা হবে বলে তারা ঘোষণা দেন।

রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ‘আমাদের সিট দে, নইলে গদি ছাইড়া দে, এক দুই তিন চার, আবাসন আমার অধিকার, ‘ঢাবি পায়, জবি পায়, চবি কেনো মুলা পায়?, মুলা না আবাসন, আবাসন আবাসন’- এ ধরনের নানা স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, প্রশাসন লাখ-লাখ টাকা খরচ করে ড. ইউনূসকে ডি-লিট উপাধি দিতে পারে, অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে কোনো উদ্যোগ নেয় না। এটা প্রশাসনের ব্যর্থতা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় আবাসন দিতে না পারলেও ভাতা দেওয়ার ব্যবস্থা রেখেছে। অথচ চবিতে আমরা কেবল আশ্বাসই পেয়েছি, কোনো বাস্তব পদক্ষেপ নেই। আমাদের প্রশাসন আসলে শিক্ষার্থীবান্ধব নয়, বরং কটেজবান্ধব। এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত চাই।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তাসনিয়া মিথিলা বলেন, প্রথম বর্ষ থেকেই ছাত্রীরা সিট পাচ্ছে না। আর যারা সিট পায়, তারাও দুর্বিসহ অবস্থায় থাকে। মেয়েদের ডাবলিং করতে হয়, যা দারুণ কষ্টকর। আবাসন সংকট মেয়েদের পড়াশোনার পরিবেশকেও বিঘ্নিত করছে। আমরা আবাসন সমস্যা থেকে দ্রুত সমাধান চাই। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও উপ-উপাচার্যকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর