শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বাজেভাবে হেরে লজ্জিত নেইমার, কোচ বরখাস্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১২:৪১

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সান্তোসের পরাজয় দেখে কান্নায় ভেঙে পড়েছেন। সোমবার (১৮ আগস্ট) ব্রাজিলিয়ান সেরি আ লিগে সান্তোস ভাস্কো দা গামার কাছে ৬-০ ব্যবধানে হেরে যায়। ম্যাচে জোড়া গোল করেছেন ফিলিপে কোতিনহো।

প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকা ভাস্কো দ্বিতীয়ার্ধে পাঁচটি গোল করে সান্তোসকে বিধ্বস্ত করে দেয়। গোলদাতা ছিলেন ডেভিড, রায়ান রোচা (পেনাল্টি), দানিলো নেভেস এবং কোতিনহো। 

খেলা শেষে নেইমার বলেন, আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের অধিকার রয়েছে তবে সেটা সহিংসতা ছাড়া হওয়া উচিত। যদি তারা গালি দেয় বা অপমান করে সেটাও তাদের অধিকার।

তিনি আরও বলেন, এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন কিছু হয়নি। দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে তার সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত, আমি সবদিক থেকে সাহায্য করতে পারিনি।

সান্তোসের পরাজয়ের পর ক্লাব কর্তৃপক্ষ প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে। এক বিবৃতিতে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে হাভিয়েরকে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর