শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একব্যক্তির মৃত্যু

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৮:০৮

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ফুলতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ফুলতলা দ্যা কিং ক্লাবের পাশে মুজাফফরের টমটম গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জয়নাল আবেদীন (৪৫) কৈয়ারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দরগাহ পাহাড় গ্রামের বাসিন্দা, তার চালিত টমটম চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসায় বিদ্যুতস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।

গ্যারেজে উপস্থিত লোকজন দ্রুত তাকে চকরিয়ার চিরিঙ্গায় অবস্থিত জমজম হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি(তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর