শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হলিউডে নাম লেখালেন ঢালিউডের নায়িকা অধরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৪:২৪

প্রায় এক বছর আগে কানাডায় স্থায়ী হন ঢালিউড অভিনেত্রী অধরা খান। সেখানে গিয়েও প্রবাসে বসে নেই। ‘মাতাল’খ্যাত এই অভিনেত্রী ইতোমধ্যেই হলিউড অঙ্গনে কাজ শুরু করেছেন। পাঁচটি টিভি সিরিজে যুক্ত হয়েছেন তিনি।

সবশেষ অধরা কাজ করেছেন হলিউডের খ্যাতনামা অভিনেতা ডনি ওয়ালবার্গের সঙ্গে ‘বোস্টন ব্লু’ সিরিজে। জানা গেছে, সিরিজের অধিকাংশ শুটিং হয়েছে কানাডায়। কিছু অংশ বোস্টনে শুট করা হবে। অধরা সিরিজে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দর্শকদের মন মাতাবেন।

সিরিজের প্রথম পর্ব সম্প্রচার হবে চলতি বছরের ১৭ অক্টোবর।

কানাডা থেকে দেশের গণমাধ্যমকে অধরা বলেন, কানাডায় আমার ওয়ার্ক পারমিট থাকায় কাজের সুযোগ সহজ হয়েছে। এজেন্সিগুলোই এখানে আর্টিস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে, তাই সুযোগগুলো সহজেই পাচ্ছি। এশিয়ান চরিত্রের প্রয়োজন হলে সম্ভাবনা আরও বেড়ে যায়।

এছাড়া অধরা আরও কাজ করেছেন ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিজন-৩’, ‘ডলহাউস’, ‘স্টার্লিং পয়েন্ট’ এবং ‘নেভারম্যান’ সিরিজে। বোস্টন ব্লু ‘ব্লু ব্লাডস’ সিরিজের স্পিনঅফ হিসেবে নির্মিত যা ১৪ মৌসুম ধরে প্রচারিত হয়েছিল।

প্রবাসেও ঢালিউডের স্টাইল ধরে রেখে হলিউডে কাজের পরিসর বাড়াচ্ছেন অধরা খান। যা প্রমাণ করে প্রতিভাকে কোন দেশ সীমানায় বেঁধে রাখা যায় না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর