শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শাহজাদপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের প্রতিবাদে অবরুদ্ধ দুই পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ রায়হান আলী, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৮:৩৩

সিরাজগঞ্জের শাহজাদপুরের খুকনী ইউনিয়নের রুপনাই দক্ষিণ পাড়া গ্রামে দুটি পরিবারের যাতায়াতের রাস্তা বরাবর সীমানা প্রাচীর তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন, প্রতিবেশী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সেকেন্দার আলীর পুত্র ফজলুল হক ও আব্দুল কাদের। তারা অভিযোগ করে বলেন, তাদের প্রতিবেশী রুপনাই গ্রামের ইসাআকের পুত্র হাজী জহুরুল ইসলাম পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের ২২ রমজান আকষ্মিকভাবে তাদের বাড়ীর সম্মুখভাগে লম্বা করে ইট দিয়ে দেয়াল নির্মাণ করে।

যেখানে যাতায়াতের জন্য নুন্যতম চার ফুট জায়গা প্রয়োজন সেখানে একফুট জায়গা ফাঁকা রেখে প্রভাবশালী হাজী জহুরুল ইসলাম দেয়াল নির্মাণ করেছে। তাৎক্ষণিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের দিয়ে বারণ করেও কাজ হয়নি। সকল বাঁধা উপেক্ষা করে গায়ের জোরে দেয়াল নির্মাণ করায় আব্দুল কাদের ও ফজলুল হকের পরিবার সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। এতে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা ও নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করা সম্ভব হচ্ছে না। সামাজিক ও নাগরিক অধিকার ক্ষুন্ন হচ্ছে। তাই প্রশাসনের নিকট আবেদন দ্রুততম সময়ের মধ্যে হাজী জহুরুল ইসলামের দেয়া ইটের দেয়াল ভেঙে উক্ত স্থান দিয়ে চলাচলের পথ সুগম করা হোক। তা না হলে পরিবার দুটির খাদ্য বস্ত্র চিকিৎসাসহ পারিবারিক যাবতীয় কর্মকান্ড পরিচালনা বন্ধ হয়ে যাবে। তাই প্রশাসনের তদন্তপূর্বক পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর