শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৫:৪৯

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পথে আছে আরও পাঁচটি ইউনিট।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সড়কে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৮টি ইউনিট রওনা হয়েছে। কিন্তু যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর