শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বিসিবি নির্বাচনে থাকছেন না মাহবুবুল আনাম

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৩:৪৫

বিসিবি সভাপতির সম্ভাব্য সভাপতি হিসেবে ভালোভাবেই আলোচনায় ছিলেন মাহবুবুল আনাম। সম্ভাব্য সভাপতি প্রার্থীরা তাঁকেই হুমকি মনে করছিলেন। তাদের জন্য গতকাল স্বস্তির খবর দিলেন মাহবুবুল আনাম– অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবির নির্বাচনে সভাপতি পদে অংশগ্রহণ করবেন না তিনি।

বিসিবি গ্রাউন্ডস কমিটির ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের পদে কাজ করা অভিজ্ঞ এ ক্রিকেট সংগঠক গতকাল এ বিষয়টি নিশ্চিত করেন। মূলত ক্লাব দখলের লড়াই শুরু হওয়ায় নিজেকে বিতর্কে জড়াতে চাচ্ছেন না। তিনি বলেন, ‘আগেই বলেছিলাম, ভালো প্যানেল না হলে নির্বাচন করা কঠিন। এখন যা কিছু হচ্ছে, তাতে নির্বাচন করার মতো পরিবেশ নেই।’

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে মাহবুবুল আনামের দূরত্ব সৃষ্টি হয়েছিল। বিভিন্ন সাক্ষাৎকারে ফারুক প্রকাশ্যে সমালোচনাও করেছেন। যদিও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বোঝাপড়া ভালো থাকায় স্বাধীনভাবে কাজ করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মোহামেডানের একজন ক্রিকেট কর্মকর্তাকে একটি ব্যবসায়ী গ্রুপ দায়িত্ব দিয়েছে ক্লাব জোগাড়ের। ওই কোম্পানির হাতে ১১টি ক্লাব রয়েছে। গাজী গ্রুপের পাঁচটি, লুৎফর রহমান বাদলের তিনটি মিলিয়ে ১৯ কাউন্সিলরের ভোট জোগাড় করেছেন তারা। আরও কয়েকটি ক্লাব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জোর চেষ্টা চলছে বলে জানান একজন ক্রিকেট সংগঠক। এই লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহবুবুল আনাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর